বাগাদী চৌরাস্তায় অগ্নিকান্ড ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন এড. শাহজাহান মিয়া 

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৫ | ৭:৫২
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা তাৎক্ষণিক পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে বাগাদী চৌরাস্তা ব্রিজের পাশে একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর খোঁজখবর নেন এডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন,

বিজ্ঞাপন

মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসনে যথাসাধ্য সহযোগিতা করা হবে। এই ধরনের দুর্ঘটনা আমাদের সবাইকে সচেতন হতে আরও অনুপ্রাণিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারী মোঃ জোবায়ের হোসাইন খান, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, ৮ নং বাগাদী ইউনিয়ন সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, সেক্রেটারী ডাক্তার আলী হোসাইন, বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন সহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, আগুনে বেশ কয়েকটি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে এলাকা রক্ষা পেয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা