চাঁদপুরে ১৫ টি নৌকাসহ ৪৫ জেলেকে আটক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৫ | ৩:৩৭
Link Copied Successfully!
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে  অভিযান চালিয়ে  ১৫ টি নৌকাসহ ৪৫ জেলেকে আটক, ১ কোটি ৫০ লাখ মিটার জাল জব্দ করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।
মঙ্গলবার ভোরে এই তথ্য জানান চাঁদপুর  অঞ্চলের নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

তিনি জানান, মেঘনা নদীর  চাঁদপুর সদর উপজেলা ও শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ, নড়িয়া ও জাজিরা এলাকায় একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালানা করা হয়। এ সময় ৪৫ জন জেলেকে আটক করা হয়, যার মধ্যে ৯ জন অপ্রাপ্তবয়স্ক। এ সময় ১৫টি নৌকা ও প্রায় ১ কোটি ৫০ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। আটককৃত মাছের পরিমাণ প্রায় ১০০ কেজি, যা পরবর্তীতে স্থানীয় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে পৃথকভাবে ২৩টি মামলা করা হয়।
মা ইলিশ সংরক্ষণ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ  পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান । অভিযানে আরও অংশ নেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নরসিংহপুর, সুরেশ্বর ও মাঝিরঘাট নৌ ফাঁড়ির ইনচার্জসহ মৎস্গয বিভাগের কর্মকর্তারা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা