হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ও পঁচা খাবার সংরক্ষণ করায় ৮০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৫ | ২:২০
Link Copied Successfully!

মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পঁচা বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ২টি হোটেল ও একটি বেকারীতে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজারে যৌথবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চাঁদপুর জেলা শাখার সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পঁচা বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে হাজীগঞ্জের প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, পঁচা বাসী খাবার সংরক্ষণ করার অপরাধে নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা ও ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মা মনি ব্রেড এন্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা সহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বিজ্ঞাপন

আব্দুল্লাহ আল ইমরান আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

এ সময় হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো: জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ