ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার, সেই জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩, ২০২৫ | ১০:১৮
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর ছবি শেয়ার করায় ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তার সদস্য পদ ৩ মাসের জন্য মুলতবি করা হয়।

 

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজি।

 

জানা গেছে, জামায়াতের এ নেতা  ফেইসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এ ঘটনার জেরে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের সংর্ঘষে ২০ জন আহত হবার অভিযোগ উঠেছে। সকালে উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়।

 

বিজ্ঞাপন

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি শেয়ার করে। আজ শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে নেতা-কর্মীদের উপর জামায়াতের নেতা কর্মীরা অতর্কিত হামলা করে।

 

এদিকে উপজেলা জামায়াত নেতা  মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ পোস্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই পোস্ট ডিলেক্ট করা হয়েছে। এমনকি মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরো একটি পোস্ট করেন। তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। ওইসময় বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের উপর হামলা করে। ওইসময় বিএনপি নেতা -কর্মীদের সামাজিকভাবে প্রতিরোধ করতে গেলে জামায়াতের ১০/১২ জন নেতাকর্মী আহত হয়।

 

এ বিষয়ে  ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ী জামে মসজদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন সংবাদকর্মীদের বলেন, ‘ঘটনা যা হয়েছে, ফেইসবুকে পোস্ট করে পরে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও শুক্রবার সকালে বৈঠক বসার পূর্বেই নেতা-কর্মীদের উপর হামলা করে বিএনপির নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব