খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন, আটকা হাজারো পর্যটক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫ | ৮:৫৫
Link Copied Successfully!

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে ২৭ জন আহত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে, দুপুর ১২টার পর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয় জেলা সদরের স্বনির্ভর, নারায়ণখাইয়া, চেঙ্গী স্কয়ার, মহাজন পাড়া ও নারিকেল বাগান বাগান এলাকায়। এ সময় সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে অনেককে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর, গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। তারমধ্যেও সংঘর্ষ চলতে থাকায় বিকেল ৪টার পর অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ও উৎসুক জনতাকে সরিয়ে দেয়। এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে ফাঁকা গুলির শব্দ শোনা যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে পুলিশ সুপার আরেফিন জুয়েলকে একাধিকবার কল করা হলেও তিনি কোন সাড়া দেননি। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে খাগড়াছড়ি পৌরসভাসহ ২ উপজেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। জননিরাপত্তায় সবধরনের প্রস্তুতি রয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের তথ্য মতে, ২৭ জন আহতের মধ্যে একজন গুলিবিদ্ধ ও দুজন বিস্ফোরণে আহত। বাকীরা সবাই দেশীয় অস্ত্র ও ইটপাটকেলে আহত।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কামরান কবীর উদ্দিন জানান, পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করার জন্য মাঠে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় গত মঙ্গলবার রাতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠন অবরোধের ডাক দেয়। এ অবরোধ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র: ইত্তেফাক

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব