মতলব থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫ | ৮:১৪
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালুচর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করে। পরে মতলব উত্তর থানয় সুরক্ষিত স্থানে রাখা হয়।
আগামীকাল রবিবার গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করবে সেনাবাহিনীর বোম ডিসপোজেবল ইউনিট।
এলাকাবাসী জানান, নদীর পাড়ে থেকে এক বাচ্চা গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে সারাদিন গ্রেনেডটি নিয়ে খেলাধুলায় করে।
 শনিবার স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে মতলব উত্তর থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। গ্রেনেডগুলো অনেক পুরোনো।
সেনাবাহিনীর চাঁদপুরের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে সেনা সদস্য পাঠানো হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আগামী কাল রবিবার গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করবে সেনাবাহিনীর বোম ডিসপোজেবল ইউনিট।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব