
হাজীগঞ্জে জেলা প্রসাশকের সাথে জুলাই যুদ্ধাদের মতবিনিময় ও পুজামন্ডপ পরিদর্শন
Link Copied Successfully!

চাঁদপুরর জেলা প্রশাসক মো: মোহসিন উদ্দিন জুলাই আন্দোলন আহত যোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। একই দিন তিনি শারদীয় দূর্গাপূজার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কয়েকটি মন্ডপ পরিদর্শন করেছেন। এ তিনি হিন্দু সম্প্রদায়ের পূজা সম্পর্কে খোঁজ খবর নেন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মহসীন উদ্দিন মহোদয় জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধাদের সাথে এ মতবিনিময়ে অংশগ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসক ফুলেল শুভেচ্ছা জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা সহকারি কমিশনার( ভূমি) মোঃ জাবেদ হোসেন চৌধুরী ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
এ সময় হাজীগঞ্জ উপজেলার প্রসাশনের অন্যান্য কর্মকর্রা ও পূজা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


























