চাঁদপুরে জীবিত শিশুকে দাফন করতে দিয়ে যাওয়া হাসপাতালের কর্মচারী গ্রেফতার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫ | ১০:৩৩
Link Copied Successfully!
চাঁদপুর শহরের পৌর কবরস্থানে নবজাতককে রেখে যাওয়া ব্যাক্তি ফারুক হোসেন গাজী (৪৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

 

ফারুক গাজী শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতাল এর ওয়ার্ড বয় এবং জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের মকবুল হোসেন গাজীর ছেলে।

 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি একটি বৈদ্যুতিক ফ্যানের বক্সের ভেতর করে সদ্য ভূমিষ্ঠ মৃত বাচ্চা নিয়ে বাস টার্মিনালের পৌর কবরস্থানের গোর খোদক শাহজাহানের কাছে নিয়ে আসে দাফন করার জন্য। তখন আজানের আওয়াজে বাচ্চাটি নড়েচড়ে উঠে। পরে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ।

 

এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে ডিবির একটি দল অনুসন্ধান করে বিভিন্ন ডিজিটাল সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে বাচ্চাসহ প্যাকেট বহনকারী ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, ৫০০ টাকার বিনিময়ে সে বাচ্চাটিকে কবরস্থানে নিয়ে যায় এবং দাফনের ব্যবস্থা করে। এ কাজে জড়িত থাকার কথা সে প্রাথমিক ভাবে স্বীকার করেছে।

 

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান বলেন, এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা