পুকুরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল তাসকিনের

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫ | ১০:০২
Link Copied Successfully!

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালো নয় বছরের তাসকিন। তাসকিন সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে তাসকিন(৯) তিন বন্ধুর সাথে গোসল করতে গিয়েছিল পুকুরে। বন্ধুদের খুনসুটি আর পানিতে ছিটাছিটি চলছিল। হঠাৎ সবার চোখের আড়ালে পানিতে তলিয়ে যায় তাসকিন। তার অপর দুটি বন্ধু ভয়ে উপরে চলে আসে। কিন্তু পুকুরপাড়ে থাকা এক যুবককে তারা বিষয়টি জানালে ওই যুবক এগিয়ে এসে পুকুরের পানির তলদেশ থেকে তাসকিনকে উদ্ধার করে দ্রুত নিয়ে আসে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। কিন্তু দায়িত্বরত চিকিৎসক জানান,হাসপাতালে আনার আগেই তাসকিনের মৃত্যু হয়েছে ।

প্রথমে শিশুটির পরিচয় মেলেনি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পর পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসে। জানা যায়, তাসকিন মধ্য তরপুরচন্ডী এলাকার হাওলাদার বাড়ির রুহুল আমিনের ছেলে। মাত্র প্রথম শ্রেণীর ছাত্র।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ হাসপাতালে এসে সুরতহাল করা হয়। পরিবার জানায়, তাসকিন সাঁতার জানত না। তবুও বন্ধুদের সাথে খেলতে গিয়ে পানিতে নামে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা