
জামায়াত-আওয়ামীলীগ অনেক আগে থেকেই আঁতাত : চাঁদপুরে বরকত উল্লাহ বুলু


এরপর জিয়াউর রহমান যেই আওয়ামীলীগকে পুনরুদ্ধার করেছে, শেখ হাসিনা সেখানে বিশ্বাসঘাতকতা করেছে।
বরকত উল্যাহ বুলু বলেছেন, যারা৭১ এর স্বাধীনতাকে মানেন না, তারা প্রকারান্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করতে চায় । এ দেশের মানুষ পিয়ার কি জিনিস তা বুঝে না। অথচ নির্বাচনে জিততে পারবেনা যেনে একটি দল এসব নিয়ে সাধারন মানুষকে ভুলভাল বুঝাবার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলছি, এসব পিয়ার টিয়ার এদেশে চলবে না।


বুলু বলেন, বাংলাদেশ ছিল একটি তলাবিহীন ঝুড়ি। সে অবস্থা থেকে দেশকে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান একটি স্বয়ং সম্পন্ন বাংলাদেশে পরিনত করে গিয়েছিলেন। আর ১৬ বছরে শেখ হাসিনা সেই বাংলাদেশকে ফকির করে দিয়ে পালিয়েছেন।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন, মাহবুব আলম স্বপন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড সলিম উল্লা সেলিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, সিনিয়র নেতা আব্দুল হামিদ মাষ্টার, জেলা বিএনপির সহ-সভাপতি, দেওয়ান শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।
এদিকে সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ।
সম্মেলনের পর সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় নেতাকর্মীরা।

























