চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৫ | ৬:৪৮
Link Copied Successfully!

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপুর জেলার ১৯ জন সাংবাদিকের মাঝে প্রায় ১৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বক্তব্যে বলেন, কল্যাণ ট্রাস্ট থেকে দেশের ৬৪ জেলার ৩২০জন সাংবাদিককে ২ কোটি ২০ লাখ টাকা অনুদান দেয়া হচ্ছে। প্রতি ৩ মাস পরপর এই অনুদান দেয়া হয়। চাঁদপুরের সাংবাদিকদের মধ্যে ঐক্য আছে। অধিকাংশরাই পেশাদার সাংবাদিক। যাচাই-বাছাইতে স্বচ্ছতা থাকায় ১৯ টি আবেদন গ্রহণ করা হয়।

তিনি বলেন, আমার কাছে দল-মত কোন কিছুই নেই, যিনি একজন প্রকৃত সাংবাদিক এবং অসুস্থ তাকে অনুদান থেকে কোনভাবেই বঞ্চিত করছি না। কারণ এই অর্থ রাষ্ট্রের। এর আগে একটি দলের সাংবাদিককে সব সময় বঞ্চিত করা হয়েছে।

এই সাংবাদিক নেতা বলেন, আমরা সবসময় চেষ্টা করছি বঞ্চিত ও অসুস্থ সাংবাদিকদের পাশে থাকার জন্য। তারপরও কেউ কেউ আমাদের বিষয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

তিনি সারাদেশে সাংবাদিকদের নানা সমস্যা এবং কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সহায়তার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, যারা সিনিয়র এবং বয়স্ক সাংবাদিক তাদের জন্য মাসিক ভাতা ব্যবস্থা করার জন্যই ট্রাস্টের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।

সভাপতি তো করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত, জেলা তথ্য অফিসার তপন ব্যাপারী ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।

আরো বক্তব্য দেন সাংবাদিক জালাল চৌধুরী, মুনীর চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, আলম পলাশ, লক্ষ্মন চন্দ্র সূত্রধর, মো. শওকত আলী, আবদুল আউয়াল রুবেল, চৌধুরী ইয়াছিন ইকরাম, কেএম সালাহউদ্দিন।

অনুদানের চেক পেয়ে অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক মির্জা জাকির, আল ইমরান শোভন, হাসান মাহমুদ, জিসান আহমেদ নান্নু, এমরান হোসেন রাজন ও মিজানুর রহমান লিটন।

অনুদান প্রাপ্ত অসুস্থ ও দুস্থ সাংবাদিকরা সাংবাদিক কল্যাণ রাষ্ট্রের এই আর্থিক সহযোগিতা পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতা এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা