চাঁদপুরে দিনব্যাপী স্বেচ্ছাসেবীদের নিয়ে কর্মশালা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩০, ২০২৫ | ৮:৪৪
Link Copied Successfully!
“আমরা সবাই ঐক্যবদ্ধ, চাঁদপুর হবে দেশের গর্ব” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী কর্মশালা।
শনিবার দিনব্যাপী চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠন থেকে আসা শতাধিক স্বেচ্ছাসেবী।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক এইচ এম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, যদি রাস্তায় অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকেন, তাহলে আপনাদের কাউকেই স্বেচ্ছাসেবী পরিচয় দেয়া ঠিক হবে না। আপনার মধ্যে যদি অসৎ চিন্তাভাবনা থাকে তাহলে এই এসোসিয়েশনের সদস্য হওয়ার দরকার নেই। আর স্বেচ্ছাসেবক কখনোই অসৎ কাজের সাথে জড়িত হওয়া যাবে না।

সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকেও কাজ করতে পারেন। যে নিঃস্বার্থভাবে কাজ করেন তিনিই প্রকৃত স্বেচ্ছাসেবী।

বিজ্ঞাপন

এসোসিয়েশনের সদস্য সচিব সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় কর্মশালায় প্রেরণা ও আত্মবিশ্বাস বৃদ্ধি নিয়ে দিকনির্দেশনা মূলক প্রশিক্ষণ দেন মানবিক শওকত, টিপু চৌধুরী, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বিল্লাল হোসেন,  জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম মিয়া, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ ও ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ এর ডিরেক্টর মোহাম্মদ ইউনূস।

পরে অংশগ্রহণ করা স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা সনদ তুলে দেন অতিথিবৃন্দ। অতিথিদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও চলতি বছরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ভূমিকা রাখায় ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা