
চাঁদপুরের মেঘনা নদী থেকে চিনির জাহাজ চুরির চেষ্টার ঘটনায় আটজন জেলহাজতে
Link Copied Successfully!

চাঁদপুরের মেঘনা নদীতে চিনি বোঝাই একটি জাহাজ চুরির চেষ্টার ঘটনায় আট জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে নৌ-পুলিশ। শনিবার মধ্যরাতে এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ-পুলিশের উপ-পরির্দশক বিল্লাল আল আজাদ।
মামলার বরাত দিয়ে তিনি জানান, গেল ৫ আগস্ট বিকালে মেঘনা নদীর হরিণা ফেরীঘাট সংলগ্নে এম.ভি সীওয়েস্টিন-১ জাহাজে ছোলা, মুড়ির সাথে চেতনাশক দ্ৰব্য মিশিয়ে কয়েকজনকে অচেতন করে তারা। পরে জাহাজের গ্রীজার মোঃ ইমরান শেখ মালিক পক্ষকে বিষয়টি অবগত করেন। মালিকপক্ষ তাদের অবস্থান জেনে নৌ-পুলিশের সহায়তা নেয়। নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাজের স্টাফদের চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়।
মামলার তদন্ত সাপেক্ষে আটককৃতদের শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান তিনি।
গ্রেফতারকৃত আসামীরা হলো জাহাজের মাস্টার পটুয়াখালীর আইয়ুব মৃধা, বাগেরহাটের মংলা থানার মেহেদী হাসান মুন্না প্রকাশ আকাশ (২৭),মোঃ তরিকুল (২৭), নুরুজ্জামাল (৩২), মোঃ মানিক হাওলাদার (২৭), চাঁদপুর সদর উপজেলার মোঃ শরিফ মির্জা (৪৩), মোঃ মজিবুর রহমান সর্দার (৬৪) ও বাচ্চু বেপারী (৫৭)। পুলিশ বলছে তারা পেশাদার চোর ও সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তার পূর্ব পরিকল্পিতভাবে নৌ পথে চলাচলরত বিভিন্ন মালবাহী জাহাজে বিভিন্ন কৌশলে মূল্যবান মালামাল চুরি করে আসছে।

মামলার বাদী নু কুমার ত্রিপুরা (৩৪) অভিযোগে উল্লেখ করেন, জাহাজের মাস্টার আইয়ুব মৃধার যোগশাজশে জিএমএস ইন্টারন্যাশনাল জেনারেল মেরিন সার্ভেয়ার এর মালামালের লোড আনলোডের স্কর্ট পার্টির পদে কর্মরত পরিচয়ে দুইজন পরে অজ্ঞাতনামা আরো দুইজন জাহাজে উঠে।
গত ৩ আগস্ট চট্টগ্রাম পতেঙ্গা থানার বন্দর সংলগ্ন বহি নোঙ্গর (আউটার) থেকে আব্দুল মোনায়েম সুগার মিল এর স্বত্তাধীকারী আবুল খায়ের কোম্পানীর ১২০০ (এক হাজার দুইশত) টন চিনি, অনুমান মূল্য ১৩ কোটি ২০ বিশ লাখ টাকার চিনি আনলোড করে। ৪ আগস্ট কুমিল্লা জেলার মেঘনা আব্দুল মোনায়েম সুগার মিল এবং নরসিংদী জেলার পলংশ থানার দেশবন্ধু চিনি কল লিমিটেড এর উদ্দশ্যে যাত্রা শুরু করে জাহাজটি।



























