সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

সভাপতি সাকিব মুন্সী সম্পাদক রাকিব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৫ | ৯:৫৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

২১ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি হয়েছেন মোঃ সাকিব মুন্সী এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব চৌধুরী।

কমিটিতে সহ-সভাপতি আল-আমিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাবের বেপারী, সাংগঠনিক সম্পাদক নূর আলম পাটোয়ারী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম পাটোয়ারী, দপ্তর সম্পাদক অনিক মুন্সী, প্রচার সম্পাদক ইমাম হোসেন ফয়েজ, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা বেগম ও রক্ত সম্পাদক প্রভা আক্তার।
প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জাবেদ পাটোয়ারী, আয়ান আহম্মেদ রিয়াদ, মাহমুব মজুমদার, আহম্মেদ মেহরাজ ও আবু সুফিয়ান প্রধানীয়া। সদস্য হিসেবে রয়েছেন মতিউর রহমান, জয় রায়, ইমন পাটোয়ারী, ইরমান পাটোয়ারী ও সাকিব আল হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, উপদেষ্টা মোস্তফা কামাল সুমন ও সাইফুল ইসলাম মির স্বাক্ষরে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এ পর্যন্ত ৫ হাজার ব্যাগ রক্তের যোগান দিয়েছে। পাশাপাশি ব্লাড ক্যাম্পিং, বৃক্ষরোপণ, স্বাস্থ্য ক্যাম্পিং, খাদ্য সহায়তা, সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার এবং ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে। মাদকবিরোধী উঠান বৈঠক, র‌্যালি ও আলোচনা সভাসহ নানা সামাজিক কার্যক্রমে জেলার গণ্ডি পেরিয়ে পাশের জেলাগুলোতেও সংগঠনটি সুনাম অর্জন করেছে।
উপদেষ্টারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রম আরও প্রসারিত করবে এবং সামাজিক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়