সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শাহরাস্তি প্রেসক্লাবের মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২৫ | ১১:২১
Link Copied Successfully!

সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে শাহরাস্তিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা কমপ্লেক্স সম্মুখে শাহরাস্তি প্রেসক্লাব এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন সঞ্চালনায় বক্তব্য রাখেন, সভাপতি মঈনুল ইসলাম কাজল,কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, উপস্থিত ছিলেন সহ সভাপতি স্বজল পাল,সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু,দপ্তর সম্পাদক মহিউদ্দিন, অর্থ সম্পাদক জামাল হোসেন, সদস্য জসিম উদ্দিন, হাসানুজ্জামান, রফিকুল ইসলাম পাটোয়ারী, আবু মুসা আল শিহাব, সিদ্দিকুর রহমান নয়ন, ফয়সাল আহমেদ, রকি চন্দ্র সাহা, ফিরোজ ব্যাপারী, মোসাদ্দেক হোসেন জুয়েল, মাহবুব আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দেশের চতুর্থ স্তম্ভ এটি। কিন্তু  স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যখন যে দলই ক্ষমতায় ছিল, তারাই সাংবাদিকদের উপর খড়গ চালিয়েছেন। ক্ষমতার বাইরে বা বিরোধী দলে থাকাকালে সাংবাদিকের কদর দেখালেও ক্ষমতার স্বাদ পেয়েই সাংবাদিকের টুঁটি চেপে ধরেছে।এ ভাবে আর চলতে দেওয়া যায়না। গতকাল এক রিপোর্টে দেখা গেছে  সাংবাদিকের উপর হামলা করলে এক থেকে ৫ বছরের সাজার বিধান রাখা হয়েছে। আমরা তা মানি না।

বিজ্ঞাপন

এর পরিবর্তে যাবত জীবন কারাদন্ডের বিধান করার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। ফ্যাসিষ্ট সরকারের আমলের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর – রুনি হত্যাকান্ড সহ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ যাবত কালে নির্যাতিত, হত্যার স্বীকার সকল সাংবাদিক নির্যাতনকারী ও খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা