চাঁদপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২৫ | ১১:০০
Link Copied Successfully!
চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটে এইচ আর কম্পিউটার্স এন্ড সিসি ক্যামেরা দোকানে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
গতকাল (১২ আগস্ট) বিকেলে সৌদিয়া সিটি মার্কেটের এইচ আর কম্পিউটার্স এন্ড সিসি ক্যামেরা দোকানের এই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ভূমি সেবার মান বজায় রেখে নির্দিষ্ট ফি অনুযায়ী সঠিকভাবে সেবা দিতে হবে এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে এই সেবা সম্পর্কে অবহিত করতে হবে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই রেটের বাইরে যেন কেউ অতিরিক্ত অর্থ আদায় না করে। সাধারণ মানুষ যেন জানে সৌদিয়া সিটি মার্কেটে একটি পূর্ণাঙ্গ ভূমি সেবা কেন্দ্র রয়েছে, যেখানে ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সব সেবা পাওয়া যায়। সেবা প্রদানে কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
ভূমি সেবা সহায়তা কেন্দ্রে দেওয়া হবে যে সেবাগুলো, ভূমি উন্নয়ন কর প্রদানের তথ্য সংগ্রহ, ইউনিয়ন ভূমি অফিসের অনুমোদিত ফর্মে কর জমা (অনলাইন বা অফলাইন), কনজুমার কপি প্রিন্ট, নামজারি আবেদন পূরণ ও কাগজপত্র আপলোড, নামজারি মামলার স্থিতি অনুসন্ধান ও কপি সরবরাহ,  খতিয়ান কপি অনলাইন আবেদন, কৃষি জমির অনুমোদন, বদলাবদলি, কুতুবুল ফরম পূরণ ও জমাদান, অন্যান্য সম্পর্কিত নথিপত্র আবেদন, পরিচিতি সম্পর্কিত লিগ্যাল আবেদন, সায়রাত লিজ মানি দাখিল, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর ও ফি জমা, বিভিন্ন প্রকল্পের ফি আপলোড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি),  আল এমরান খান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ স্থানীয় সাংবাদিকরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সেবাদানকারী প্রতিষ্ঠানের পরিচালক: রিয়াজুল ইসলাম রাফিসহ অন্যান্যরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা