
চোরাইকৃত ৬টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য আটক
Link Copied Successfully!

চাঁদপুরে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যমতে চোরাইকৃত ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) চাঁদপুর সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান।
আটককৃত হলো রাফসান ইসলাম নিলয়, মোহাম্মদ ইয়ামিন ও আব্দুস সালাম।
তিনি জানান, বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে একটি গ্যারেজে অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেল উদ্ধারসহ গ্যারেজ মালিক আব্দুস সালামকে আটক করে পুলিশ। 

এ সময় চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান এই কর্মকর্তা।



























