চাঁদপুর শহরের লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,  ৬ বন্ধু আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৫ | ৮:১৮
Link Copied Successfully!
চাঁদপুর শহরের লেকে বন্ধুদের সাথে রাতে সাঁতার কাটতে গিয়ে আল আমিন প্রধানীয়া তুহিনের (১৭) মৃত্যু হয়।  পরিবারের দাবী, পরিকল্পিতভাবে তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে।  পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৬ বন্ধুকে আটক করে।

 

শনিবার রাত ১০ টার দিকে তুহিন বন্ধুদের সাথে লেকে সাঁতার কাটতে গিয়ে নিস্তব্ধ হয়ে যায়। পরে বন্ধুরা তাকে উপরে তোলে চাঁদপুর সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুহিন শহরের মমিন পাড়া এলাকার বাসিন্দা।  সে সম্প্রতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
তুহিনের বাবা রমজান আলীর দাবী তার ছেলে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এই খুনের বিচার চান তিনি। তবে, বন্ধুরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলছেন, ৫০০ টাকা বাজিতে লেকে সাঁতার কাটা প্রতিযোগিতায় অংশ নেয় তারা।
চাঁদপুর সদর মডেল থানার তদন্ত ওসি মিন্টু দত্ত বলেন, ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা জানা যাবে। আটক ছয় বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা