
চাঁদপুরে বৃষ্টিতে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
Link Copied Successfully!

টানা দুইদিনের বৃষ্টিতে চাঁদপুরে বেড়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। কখনো মাঝারী কখনও ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। বিশেষ করে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় অনেক বসতঘর পানি ঢুকে পড়েছে।
বুধবার সকালে জেলা আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে গত ৪৮ ঘন্টায় আজ বুধবার সকাল ০৬ টা পর্যন্ত ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ০৯ ঘটিকা পর্যন্ত তা বেড়ে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরদিগঞ্জ উপজেলায় গেল বছরের মতো জলাবদ্ধতায় শিকার স্থানীয় বাসিন্দারা। এদিকে ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় শহরের আবাসিক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে। অপরদিকে যাত্রী সংকটে লঞ্চ চলাচলে সিডিউল বিপর্যয় হয়েছে। যাত্রী পেলে ২/৩ ঘন্টার পর ছাড়ছে লঞ্চ।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রহকারী প্রকৌশলী মো. ইভান বলেন, চাঁদপুর নদী ভাঙ্গনের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বেঁড়িবাঁধগুলোতে পানি সরানোর জন্য কাজ চলছে।




























