ফরিদগঞ্জে খাল থেকে কচুরিপানা অপসারণ কর্মসূচি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৮, ২০২৫ | ১০:০৯
Link Copied Successfully!

ডাকাতিয়া নদীসহ চাঁদপুর সেচ প্রকল্প ভুক্ত খাল ও বোরোপিট খাল সমূহ কচুরিপানা জটের কারণে নানাবিধ সমস্যা দেখা দেয়। বদ্ধ জলশয়ের পরিনত হওয়া, পচে দুর্গন্ধ ছড়ানো, মাছ মরে যাওয়া এবং সর্বোপরি কৃষকদের সেচকার্যের জন্য পানি উঠানো দূরহ হয়ে পড়ছিল।

দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের জন্য কৃষকসহ ভোগান্তির শিকার লোকজন কচুরিপানা অপসারণ করার দাবি জানায়। সর্বশেষ সিআইপি কৃষক সংগ্রাম কমিটি, চাঁদপুর ও লক্ষ্মীপুর এই বিষয়টি নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। আবেদনে সাড়া দিয়ে সরেজমিন পরিদর্শন পূর্বক বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন কর্তৃপক্ষ। সেই আলোকে প্রাথমিক ভাবে চাঁদপুর সেচপ্রকল্প ভুক্ত বেরোপিট খাল থেকে কচুরিপানা অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (১৮ জুন ২০২৫) সকালে চাঁদপুর সেচপ্রকল্প ভুক্ত ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের সন্নিকটস্থ বোরোপিট খাল থেকে কচুরিপানা অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান পাটওয়ারী,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিআইপি  কৃষক সংগ্রাম কমিটি চাঁদপুর ও লক্ষ্মীপুর সদস্য রহিমা কলি, আব্দুল ওয়াদুদ প্রমুখ।

ইউএনও সুলতানা রাজিয়া জানান, আমরা টেস্ট কেস হিসেবে গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের সন্নিকটস্থ বোরোপিট খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু করেছি। এটি সফল হলে পর্যায়ক্রমে তার পরিধি বাড়ানো হবে।

সিআইপি কৃষক সংগ্রাম কমিটি চাঁদপুর ও লক্ষ্মীপুর সদস্য রহিমা কলি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে  আজ থেকে কচুরিপানা অপসারণ কর্মসূচি শুরু হলো। এর আাগে লক্ষ্মীপুর জেলাতে একই ভাবে সেচপ্রকল্প ভুক্ত বোরোপিট খাল থেকে কচুরিপানা অপসারন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা