হাজীগঞ্জে বিষপ্রয়োগে প্রজেক্টের ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৩, ২০২৫ | ৪:১৬
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে বিষ প্রয়োগ প্রজেক্টের ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে প্রজেক্টে মৃত মাছ ভেসে উঠতে দেখে হতবাক হয়ে পড়ে মাছ চাষী। পরে মৃত মাছ ধরতে মহোৎসবে মেতে উঠে স্থানীয়রা।
মাছ চাষী আরমান হোসেন জানান, নজরুল ইসলাম ও মানিক সহ তিনজন মিলে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দোয়াগোন্ডা মজুমদার বাড়ির রেদোয়ান হোসেন মজুমদারের কাছ থেকে একটি বড় প্রজেক্ট ও ২ টি পুকুর ৫ বছরের জন্য লিজ নেয়। যার মেয়াদ শেষ হবে চলতি মাসের ২৫ তারিখ। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ওই বাড়ির লোকজন বৃহস্পতিবার (১২ জুন) এর মধ্যে প্রজেক্ট ও পুকুর খালি করতে বলে। না হয় মাছগুলো জীবিত নিতে পারবে না বলে হুমকি দেয়।
স্থানীয়রা জানান, ভোর থেকে প্রজেক্ট ও পুকুরে মাছ মৃত মাছ ভেসে উঠতে দেখেন তারা। পরে যে যেভাবে পেরেছে মাছগুলো নিয়ে যায়। এতে ব্যপক ক্ষতির সম্মুখীন হয় তিন মৎস্যচাষী।
লিজের মেয়াদ শেষ হওয়ার আগে কেনো মাছগুলো তুলে নিতে বলা হলো জানতে চাইলে রেদোয়ান হোসেন মজুমদার জানান, তাদের চাচাতো ভাই সহ বৈঠকে তিনি এগুলো লিজ নেয়। পরে আরমানের কাছে তিনি লিজ দেয়। তবে গেলো শুক্রবার বাড়ির লোকজন আরমানকে মাছ তুলে নিতে বলে। আমাদের কাছে লিজের কাগজপত্র আছে যার মেয়াদ শেষ হবে চলতি মাসের ২৫ তারিখ। তবে কে বা কাহারা বিষ প্রয়োগ করে আরমানের এতো বড় ক্ষতি করেছে তা জানেন না।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানা পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব