চাঁদপুরে কেজি দরে বিক্রয় হচ্ছে লেবু

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৫ | ৮:১২
Link Copied Successfully!
সাধারণত খাবারের স্বাদ বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় লেবুর। আবার অনেকে এটির আচার তৈরি করেও খেয়ে থাকেন। লেবু আকারে ছোট ফল হলেও এর উপকারিতা প্রচুর আর পুষ্টিগুণেও ভরপুর। দেশের বাজারে লেবু চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেলে দাম থাকে ক্রেতাদের নাগালের বাহিরে।
তীব্র গরমে লেবুর শরবত স্বস্তি ফিরা শ্রমজীবী মানুষের। এ সময় লেবুর দাম বৃদ্ধির কথা থাকলেও পিস বা হালি হিসেবে নয়। এবার চাঁদপুরে লেবু বিক্রয় করা হচ্ছে কেজি দরে।
শুক্রবার (৯- মে ২০২৫) দুপুরে জেলার সদর উপজেলার কাঁচা বাজার, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও শাহরাস্তি ঘুরে দেখা যায় কেজি দরে লেবু বিক্রয়ের এ দৃশ্য।
গেলো বছরের এ সময় জেলার কাঁচা বাজার গুলোতে লেবুর হালি ৫০-৬০ টাকা থাকলেও এবছর দেখা যায় ভিন্ন। এবার হালি নয় কেজি দরে বিক্রয় হচ্ছে লেবু। প্রতি কেজি লেবু বিক্রয় করা হচ্ছে ২৫ টাকা থেকে শুরু করে ৩০ টাকা পর্যন্ত।
ক্রেতা রিপন শেখ বলেন, অন্যান্য বছর এ সময় লেবুর দাম থাকে আকাশচুম্বী। এবছর তিব্র গরমের মধ্যেও দেখা যায় লেবুর দাম জনগণের নাগালের মধ্যে।
আরেক ক্রেতা নারগিস আক্তার বলেন, গরমের মধ্যে লেবুর শরবত শরীরের ক্লান্তি দুর করে। লেবু কিনতে এসে হালি কত জানতে চাইলে বলছেন কেজি ৩০ টাকা। অনেকটা অভাক হলাম যে লেবুও কেজি দরে বিক্রয় হয়! এই প্রথম কেজি দরে লেবু কিনলাম।
বিক্রেতা জাকির হোসেন (মনা) বলেন, আমরা কেজি দরে লেবু কিনেছি তাই কেজিতেই বিক্রয় করছি। আমরা আড়ৎ থেকে ১৮-২০ টাকা করে কিনেছি৷ আর বিক্রয় করছি ২৫-৩০ টাকা করে।
আরেক বিক্রেতা আলমগীর হোসেন বলেন, ক্রেতাদের চাহিদার উপর দাম উঠানামা করে। এ বছর লেবুর বাপ্পার ফলন হয়েছে। আমরা কেজি দরে কিনেছি তাই কেজি দরে বিক্রয় করছি।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব