আমরা সবাই বাংলাদেশি এটাই হোক আমাদের বড় পরিচয়:লায়ন আল-আমিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৪, ২০২৫ | ১০:১৭
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য, সেবামূলক প্রতিষ্ঠান লায়ন আল-আমিন ফাউন্ডেশন ও দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান স্পীডি গ্রুপের চেয়ারম্যান, সমাজসেবক ও শিল্প উদ্যোক্তা লায়ন মো. আল-আমিন বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু-বৈদ্য-খ্রিস্টান-মুসলমান সবাই আমরা বাংলাদেশের নাগরিক। দেশের সব নাগরিকের মৌলিক মানবাধিকার আছে।

রবিবার (৪ মে ) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্ব লাউতলী গ্রামে শ্রীশ্রী বাউল মহাশয় ঠাকুরের সেবাশ্রম প্রাঙ্গণে আয়োজিত ১৬ ১৬ প্রহর ব্যাপী তারকব্রক্ষ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন আল আমিন এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি এটাই হোক আমাদের বড় পরিচয়। দৃঢ়ভাবে বিশ্বাস করি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমঅধিকার ও সুরক্ষার সমান সুযোগের বিধান থাকতে হবে। আমাদের দেশ একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে জনগোষ্ঠীর সব সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করতে হবে। যার যার অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের পাশে দাড়াঁনোর জন্য, শান্তি রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। সমাজ তথা দেশের উন্নয়নের জন্য সব মানুষকে ঐক্যবদ্ধ থাকবে হবে।

বিজ্ঞাপন

এসময় তিনি পূর্ব লাউতলী শ্রীশ্রী বাউল মহাশয় ঠাকুরের সেবাশ্রম মন্দিরের প্রয়োজনীয় কাজের জন্য ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।

পূর্ব লাউতলী শ্রীশ্রী বাউল মহাশয় ঠাকুরের সেবাশ্রম মন্দিরের সভাপতি কৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দাসের পরিচলনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তিতুমির কলেজ ছাত্র দলের সহ-সভাপতি মানিক ওবায়েদ, বাংলা কলেজ ছাত্র দলের সহ-সভাপতি আবুল কাশেম রিয়াদ, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, সদস্য কাজী মুজাম্মেল হক, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাওন পাঠান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বিপ্লব পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান রাজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে