কচুয়ায় ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১, ২০২৫ | ৮:৩৯
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার এক গৃহবধূ। তার বয়স ২৬ বছর। পুলিশ গৃহবধূর অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম।

ওসি জানান, গৃহবধূর মেডিকেল রির্পোটের জন্য হাসপাতালে পাঠানো হয়। তার অভিযোগের ভিত্তিতে কচুয়া উপজেলার হাড়িচাইল মুন্সী বাড়ীর মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগে গৃহবধূ উল্লেখ করেন, গেল ১৭ এপ্রিল সন্ধ্যায় তার ছেলে ইব্রাহীম (১০) মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজতে বের হলে গ্রেফতারকৃত মহসিন উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ীর আরিফের পরিত্যক্ত বসত ঘরের ছেলে লুকিয়ে আছে বলে তথ্য দেয়। ছেলেকে খুঁজতে ঘটনাস্থলে ঘরের ভিতর গেলে তার ইচ্ছার বিরুদ্ধে খাটের উপর জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে ১ মে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৩) ধারা মামলা করেন ওই গৃহবধূ।

 

 

বিজ্ঞাপন

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব