ডাকাতিয়া নদী নিখোঁজ কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৫ | ১০:০১
Link Copied Successfully!

চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সৌম্য দ্বীপ সরকার আপন (১৭) নামে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ প্রায় ৩০ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা।

সোমবার সন্ধ্যায় চাঁদপুর-ফরিদঞ্জ সেতুর পূর্বে নদীর খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর  চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করা হয় ।

এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ। তিনি বলেন, স্থানীয় লোকজন আপনের মরদেহ নদীতে ভাসতে দেখে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা তার মরদেহ নদী থেকে উদ্ধার করে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এর আগে রোববার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই এলাকায় গোসল করতে নেমে সাঁতার কেটে যাওয়ার সময় বাল্কহেডের প্রচন্ড ঢেউ এর মধ্যে তলিয়ে যায় আপন।

আপন শহরের মিশন রোড এলাকার বাসিন্দা। তারা বাবা মানিক রঞ্জন সরকার হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বালিকা উচ্চি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপন শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

নদীতে তলিয়ে যাওয়ার পর স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস চাঁদপুরের নৌ ইউনিটের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত আপনকে উদ্ধারের চেষ্টা চালায়।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কলেজ ছাত্রের মরদেহ উদ্ধারের পর সুরতহাল তৈরী করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা এবং  আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা