জাটকা সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, দু’জনকে অর্থদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২৫ | ৯:৫৬
Link Copied Successfully!
মতলব উত্তরে মেঘনা নদীতে অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।  -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর, বাহাদুরপুর, দশানী ও বোরচর এলাকায় সোমবার (২৮ এপ্রিল) সকালে ৯ ঘটিকা হতে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং একটি নৌকা জব্দ করা হয়। এছাড়াও ঘটনাস্থল হতে দুইজন আসামিকে আটক করা হয়। জব্দকৃত কারেন্ট জালসমূহ আগুন দিয়ে বিনষ্ট করা হয় এবং নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম মিয়াজি এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
আটককৃত আসামিগণ হচ্ছেন বাহাদুরপুর গ্রামের নাছির উদ্দীনের ছেলে রহমান মিজি, সিকিরচর গ্রামের মৃত জাবেদ বেপারীর ছেলে মো. সোহেল।

পরবর্তী পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে উক্ত দুই আসামিকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মৎস্য সম্পদ রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে