পরিত্যক্ত ঝোপ থেকে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্র উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২৫ | ৭:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) সকালে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা টহল দিচ্ছিলেন। এ সময় থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন টহল ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের গোড়ায় ঝোপঝাড়ের ভেতরে বাজারের প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ম্যাগাজিনসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করে।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, উদ্ধার পিস্তলটি ভারতের তৈরি। যার গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে