
চাঁদপুরের বহরিয়া বাজারে পুড়েছে ১১ ব্যবসা প্রতিষ্ঠান
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২০ এপ্রিল) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন। তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
বহরিয়া বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানান, কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, মাইক ও ব্যাটারি দোকান, টেইলার্সসহ প্রায় ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও বলেন, প্রথমে একজন সিএনজির ড্রাইভার বাজারে আগুন লাগার দৃশ্য দেখে। পরে মাইকিং করে এবং ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়েছে ১১ টি ব্যবসা প্রতিষ্ঠান।
চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আসে। কাঠের দোকান, ফার্নিচার ওষুধ, কাপড়ের দোকান মোট ১১টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

























