মায়ের জন্য কান্না করছিল শিশু, অপহরণকারী ভেবে বাবাকে গণপিটুনি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৫ | ৪:৪২
Link Copied Successfully!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩ বছরের শিশুকন্যার কান্নাকে কেন্দ্র করে ‘অপহরণকারী’ সন্দেহে এক বাবাকে গণপিটুনির শিকার হতে হয়েছে। রোববার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের তাতারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

 

সোমবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া সওদাগরপাড়ার সোহেল মিয়ার (৩০) সঙ্গে প্রতিবেশী সাবিনা আক্তারের (২৫) বিয়ে হয়েছে ১০ বছর আগে। এ দম্পতির তিন সন্তান। কিছুদিন আগে সোহেলকে তালাক দেন সাবিনা। সন্তান রয়ে যায় বাবার কাছে। তিন বছর বয়সী রাইসা মায়ের কাছে যেতে অস্থির। রাইসার জন্য স্ত্রীর খোঁজে বের হন সোহেল। ব্যাটারিচালিত অটোরিকশাযোগে রাইসাকে নিয়ে সোহেল একই জেলার কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় মায়ের জন্য কান্না করছিল রাইসা। শিশুটির কান্না দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে অপহরণকারী ভেবে সোহেলকে বেঁধে বেধড়ক পেটান তারা।

রামদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল উদ্দিন জানান, শিশুটি কান্না করছিল দেখে স্থানীয়রা অপহরণকারী সন্দেহে ভুল করে তাকে মারধর করেছে।

কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল আলম শামীম বলেন, সোহেল আগে নানা অপরাধে জড়িত থাকলেও এখন সে পরিবর্তনের চেষ্টা করছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। সোহেল ও তার মেয়েকে রাতে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা