মতলব উত্তরে ৫০৩পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি গ্রেপ্তার

সুমন আহমেদ, মতলব
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৫ | ৯:২৮
Link Copied Successfully!

মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি মো. আল আমিন (২২) কে ৫০৩পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল ২০২৫) দুপুরে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচর বাংলাবাজার এলাকায় দুলাল মেম্বারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. আল আমিন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ধর্মপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) একেএম ইউনুছ’সহ অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্সকে নিয়ে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচর বাংলাবাজার এলাকায় দুলাল মেম্বারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব