চাঁদপুরে থাকছে ঘুড়ি উৎসব আর বৈশাখী মেলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৫ | ৯:২৪
Link Copied Successfully!

পহেলা বৈশাখকে ঘিরে চাঁদপুরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রস্তুতি চলছে। এবার বৈশাখী উৎসবে গ্রামীণ খেলাধুলার পাশাপাশি যুক্ত হচ্ছে ঘুড়ি উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে ঘুড়ি উৎসবে রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা।

বৈশাখের দিন সোমবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবের পিছনে ডাকাতিয়া নদীর পাড় সংলগ্নে আয়োজিত হবে এই ঘুড়ি উৎসব।

চাঁদপুর প্রেসক্লাব ও উদীচীর পৃথক আয়োজনে থাকছে চিড়া-দই-জিলাপীর ভোজন। সোমবার সকালে শহরে জেলা প্রশাসনের আয়োজনে থাকছে বিভিন্ন সংগঠনের আনন্দ শোভাযাত্রা।

বিজ্ঞাপন

এদিকে শনিবার বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেলার সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন।

তিনি বক্তব্যে বলেন, এই নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হলে আমি বিশ্বাস করি সমাজে তাদের মর্যাদা বাড়বে। পারিবারিক জীবনে গুরুত্ব বাড়বে।
আমাদের নৈতিক দায়িত্ব নারীদেরকে প্রমোট করা।

বিজ্ঞাপন

এছাড়াও জেলা প্রশাসনের বর্ষবরণ উপলক্ষ্যে গ্রামীণ খেলাধুলাসহ প্রেসক্লাবের পিছনে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুড়ি উৎসব হবে।

চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার, সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মন, পরিচালক ফেরদৌসী বেগম আলো, জোহরা আনোয়ার হিরা, সদস্য রাখী সিনহা, তানিয়া ইসলামসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট মনিরা আক্তার বলেন, ১২ এপ্রিল থেকে এই মেলা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মেলাতে প্রায় অর্ধশত স্টল তৈরী করা হয়েছে। বহু উদ্যোক্তা তাদের পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও মেলাতে বিনোদনসহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা