মস্তিষ্ক সক্রিয় রাখতে ৩০ মিনিট করুন এই ব্যায়াম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১২, ২০২৫ | ৫:৫৩
Link Copied Successfully!

নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। হার্টের স্বাস্থ্য হোক, টাইপ ২ ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণ করা, সব কিছুতেই এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণা বলছে, মাত্র ৩০ মিনিটের হালকা শারীরিক ব্যায়াম যা একজন প্রাপ্তবয়স্কের মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে। সাহায্য করবে মস্তিষ্ক সক্রিয় রাখতে।

ব্যায়ামগুলো মধ্যে রয়েছে যেমন- দ্রুত হাঁটা, সাইকেল চালানো বা নাচ করা ইত্যাদি।

গবেষণার ফলাফল অনুসারে, ৫০ থেকে ৮৩ বছর বয়সী মানুষেরা স্বাভাবিকের চেয়ে বেশি শারীরিক ক্রিয়াকলাপ করার ফলে পরের দিন স্মৃতির পরীক্ষায় সাধারণ দিনের থেকে আরও ভালো পারফর্ম করেছে।

বিজ্ঞাপন

গবেষণায় দেখা গিয়েছে, শারীরিক পরিশ্রম শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। বিজ্ঞানীদের মতে, হালকা বা মাঝারি তীব্রতার শারীরিক ক্রিয়াকলাপ মানসিক কর্মক্ষমতা উন্নত করতে পারে এবং এর উপকারিতার প্রভাব পরের দিনও বজায় থাকে।

গবেষকদের মতে, মানুষ যখন বেশি শারীরিক পরিশ্রম করে তখন তাদের মস্তিষ্ক ভালো কাজ করে।

যারা বেশি শারীরিক পরিশ্রম করেছেন তাদের স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি উন্নত হয়েছে। এছাড়া তারা দীর্ঘ সময় ধরে বসে থাকা এড়িয়ে যায় এবং তাদের ৬ ঘণ্টা বা তার বেশি ঘুম হয়, তবে তাদের মানসিক পরীক্ষা আরও উন্নত হয়।

বিজ্ঞাপন

অ্যারোবিক ব্যায়াম মস্তিষ্কের জন্য উপকারী। এর মধ্যে রয়েছে দ্রুত হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা এবং নাচ। এগুলো হার্টের স্বাস্থ্য এবং ওজন কমানোর জন্য উপকারী। এটি সপ্তাহে ৩-৪ দিন ২০ মিনিট বা তার বেশি করা যেতে পারে। টেনিস, ব্যাডমিন্টন এবং স্কোয়াশের মতো র‌্যাকেট খেলা হৃদরোগের ঝুঁকি কমায় এবং স্ট্যামিনা বাড়ায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন