বেপজার সাবেক সদস্য এজেডএম আজিজুর রহমানের ৬৯ তম জন্মদিন আজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৫ | ৮:১০
Link Copied Successfully!

বেপজার সাবেক সদস্য ও হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি এজেডএম আজিজুর রহমানের ৬৯ তম জন্মদিন আজ।
এজেডএম আজিজুর রহমান ১৯৫৬ সালের ৮ এপ্রিল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রামে বন্দে আলী মুন্সী বাড়ীর এক রত্নগর্ভা ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

সুদীর্ঘ ৩৬ বৎসরের সরকারি চাকুরীর কর্মজীবনে তিনি বেপজার সাবেক সদস্য, বিশেষ করে দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ঠকরনে ও শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি ইনভেস্টরস সার্ভিসেস কোং লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে নিজস্ব প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি দেশী ও বিদেশী বিনিয়োগ আকর্ষনে ও প্রয়োজনীয় সহায়তাকরনে কাজ করছেন।

তিনি বাংলাদেশের রপ্তানি , বিদেশি-দেশী বিনিয়োগ আকর্ষন ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের ইপিজেডসমূহ স্থাপনে ও সম্প্রসারনকাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক কাজে যুক্ত আছেন। দীর্ঘ ৯ বৎসর যাবৎ একটি ছাত্র কল্যান সংগঠন -স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি (SWS), হাইমচর এর প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন সংগঠনের উপদেষ্টা ও সাংগঠনিক কাজে জড়িত। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, কোরিয়া বাংলাদেশ চেম্বারের পরিচালক, জাপান বাংলাদেশ চেম্বার ,বাংলাদেশ চায়না চেম্বারের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত ।

বিজ্ঞাপন

গত ৩৫ বৎসর যাবত তিনি সবসময় নিঃস্বার্থভাবে এলাকার স্কুল, কলেজ , মসজিদের উন্নয়নমূলক কার্যক্রমসহ বহু মানুষের কর্মসংস্থান ও অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন।
দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে স্কুলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া তিনি হাইমচরের বিশাল চরসমূহে সরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রস্তাব পেশ করেন।
আমরা এজেডএম আজিজুর রহমান সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। তিনি হাইমচরবাসীর তথা দেশের কল্যানে আরো বেশি কাজ করবেন বলে আশা করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন