চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৫ | ২:৪৬
Link Copied Successfully!
চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে চাঁদপুর জেলার সর্বস্তরের জনগণ ও চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এই সমাবেশ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চাঁদপুর সহ দেশের  ছয়টি সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র করবেন। শিক্ষার্থীদের রক্তের দাগ না শুকাতে এই সরকার মেডিকেল কলেজগুলো বন্ধের নীল নকশা আঁকছেন। তা বন্ধ করে অবকাঠামো নির্মাণ করার আহবান জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, চাঁদপুরের কয়েকটি জেলার মানুষ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সে ক্ষেত্রে চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে এই সংকট কেটে যাবে। ইতিমধ্যে স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম সমাপ্ত হওয়ার পথে, তারপর একটি চক্র এটি বন্ধের পাঁয়তারা করে আসছে। তারা প্রতিবাদ জানিয়ে অচিরেই চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান তারা।
চাঁদপুর মেডিকেল কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৪শ।
এরআগে শনিবার একই স্থানে চাঁদপুর শহর ছাত্র শিবিরের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় ছাত্র শিবিরের কর্মী ও শিক্ষার্থীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা