চাঁদপুর সরকারি কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৫ | ১০:১৮
Link Copied Successfully!

মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখা।

শনিবার (২২ মার্চ) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এই উন্মুক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মহররম আলী। তিনি তার বক্তব্যে রমজানের গুরুত্ব ও ছাত্রদের নৈতিক উন্নতির বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ সাবেক সভাপতি কাউসার আলম, জাকারিয়া মহিউদ্দিন, এডভোকেট কাদের খান, সাইফুল ইসলাম সবুজ খান, জুবায়ের হুসাইন। তারা রোজা ও আত্মশুদ্ধির তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এছাড়া আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলসহ অন্যান্য নেতারা। পাশাপাশি জুলাই আন্দোলনের ভ্রাতৃপ্রতীম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাসহ সরকারি কলেজের বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ সভাপতি ইমরান হোসাইন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নিজামুল হক।

বিজ্ঞাপন

দোয়া ও মোনাজাত শেষে সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা