তারাবিহ পড়তে মসজিদে ঘরের পুরুষ সদস্যরা, নারীদের জিম্মি করে ডাকাতি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২০, ২০২৫ | ৪:০৯
Link Copied Successfully!

চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাড়িতে তারাবিহর নামাজ চলার সময় ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় বাড়ির পুরুষ সদস্যরা মসজিদে ছিলেন। সশস্ত্র ব্যক্তিরা ঘরে ঢুকে বাড়ির নারীদের জিম্মি করে সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। গতকাল বুধবার রাত আটটায় উপজেলার মিঠানালা ইউনিয়নের মিঠানলা গ্রামে জাহেদ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, এটি ডাকাতি নয়, চুরির ঘটনা।

ডাকাতির শিকার হওয়া পরিবারটির সদস্য জাহেদ চৌধুরী জানান, ‘গতকাল রাত আটটার দিকে তারাবিহর নামাজ পড়তে আমি ও আমার ছোট ভাই বাড়ির পাশের মসজিদে যাই। ঘরে আমার মা ও ছোট ভাইয়ের স্ত্রী ছিলেন। এ সময় ৮ থেকে ১০ জনের মুখোশধারী লোক বাড়ির ছাদের সিঁড়িঘর দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তারা দেশীয় অস্ত্রের মুখে আমার মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে জিম্মি করে তাঁদের হাত-মুখ বেঁধে ঘরের তিনটি কক্ষের আলমারি ও অন্যান্য আসবাব ভাঙচুর করে। এ সময় তারা ঘরে থাকা নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

ডাকাতির ঘটনার পর ওই পরিবারের দুই নারী সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে নেওয়া হয় বলে জানান পরিবারটির জ্যেষ্ঠ সন্তান জাহেদ চৌধুরী। তিনি বলেন, ‘এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া আমার মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে মিরসরাই উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে বাড়িতে পাঠালেও মা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় লোকজনের কাছে জেনে রাত ১১টায় পুলিশ এসে খোঁজখবর নিয়ে গেছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করব।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি  বলেন, ‘এটি ডাকাতি নয়, চুরির ঘটনা।’

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা