বেড়েছে চালের দাম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২০, ২০২৫ | ১:০৩
Link Copied Successfully!

পাইকারি ও খুচরা বাজারে দুই সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম প্রতি কেজিতে ৮ টাকা বেড়েছে। দেশের চালের অন্যতম বড় মোকাম কুষ্টিয়ার খাজানগর মিলগেটে দফায় দফায় পাইকারি দাম বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে।

খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি করা হচ্ছে ৮৫ থেকে ৮৬ টাকা কেজি। যে চাল দুই সপ্তাহ আগে ছিল ৭৮ টাকা। তবে মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। দুই সপ্তাহ আগে খাজানগর মিলগেটে প্রতি কেজি মিনিকেট চাল পাইকারি বিক্রি করা হয়েছে ৭৬ টাকায়, সেই চাল বর্তমানে বিক্রি করা হচ্ছে ৮৪ টাকা কেজি।

হঠাৎ করে দফায় দফায় চালের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। সংসারে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। অসাধু চালকল মালিকদের কারসাজি ঠেকাতে বাজারের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভোক্তারা। তবে চালকলের মালিকেরা ধানের মূল্য বৃদ্ধি ও ধান সংকটকে দায়ী করছেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ীরা বলেন, দুই সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ায় পাইকারি ও খুচরা বাজারে মিনিকেট চালের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। আমরা অর্ডার দিয়েও মিল গেট থেকে চাল কিনতে পারছি না। মিনিকেট চালের ব্যাপক সংকট দেখা দিয়েছে।

চালের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলেন, চালের দাম বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষরা হিমশিম খাচ্ছে। তাদের খুব কষ্ট হচ্ছে। গরিব মানুষ কুলিয়ে উঠতে পারছে না। সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণ করা উচিত। যারা দফায় দফায় দাম বৃদ্ধি করে অধিক মুনাফা লাভ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তারা আরও বলেন, অসাধু চালকল মালিক ও ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে চালের দাম বৃদ্ধি করে। অধিক মুনাফার জন্য তারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ান। বাজার নিয়ন্ত্রণসংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। সরকারের নজরদারি বাড়ানো ও আসাধু বসায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন ক্রেতারা।

বিজ্ঞাপন

খুচরা ও পাইকারি চাল বিক্রেতা মা ট্রেডার্সের মালিক মনজুরুল হক রিপনসহ ব্যবসায়ীরা বলেন, দুই সপ্তাহ আগে খাজা মিলগেটে প্রতি কেজি মিনিকেট চাল পাইকারি বিক্রি করা হয়েছে ৭৬ টাকায়, সেই চাল বর্তমানে বিক্রি করা হচ্ছে ৮৪ টাকা কেজিতে। মিল মালিকরা পাইকারি চালের দাম বৃদ্ধি করেছে। ফলে খুচরা বাজারেও বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি করা হচ্ছে ৮৫ থেকে ৮৬ টাকায়। প্রতি বছর এসময় দাম বেড়ে যায়। নতুন ধান উঠলে দাম কমে যাবে। আমরা কেজিতে ১-২ টাকা টাকা লাভ করি। যেমন ক্রয়, তেমন বিক্রি করি। বাংলাদেশ অটোর মেজর অ্যান্ড হাসকিং মিলমালিক সমিতির কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান বলেন, প্রতি বছর এই সময় সরু ধান ও মিনিকেট চালের দাম বৃদ্ধি পায়।

এবারও ধানের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে চালের দামও বৃদ্ধি পেয়েছে। দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্রতি মন সরু ধানের দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা। এক সপ্তাহ আগে প্রতি মনের দাম ছিল এক হাজার ৯০০ টাকা। সেই ধান বর্তমানে ২ হাজার ২০০ টাকা। সরু ধানের সংকট দেখা দিয়েছে। এজন্য ধানের দাম বৃদ্ধি করা হয়েছে। ধানের দাম বৃদ্ধি ও সংকটের কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। মিনিকেট চালের সংকট দেখা দিয়েছে। মাস দেড়েক পরে বোরো ধান বাজারে এলে সংকট কেটে যাবে, দামও কমে যাবে। তবে সরকারের উচিত চাল আমদানি করা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী বলেন, ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মিত চালকল ও বাজার মনিটরিং করছি। অতিরিক্ত দাম বাড়িয়ে যদি অতিমুনাফা করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা