বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা খান তালাত মাহমুদ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৭, ২০২৫ | ৯:৩২
Link Copied Successfully!
খান তালাত মাহমুদ ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসী -- পপুলার বিডিনিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ বিয়ে করেছেন। আজ সোমবার সন্ধ্যায় খান তালাত মাহমুদ নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পোস্ট দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র জানা যায়, খান তালাত মাহমুদের পাত্রীর নাম জান্নাতুল ফেরদৌসী। তিনি উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তাঁর বাড়ি বরগুনা জেলায়।

নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বিয়ের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পারিবারিকভাবে বিয়েটি হচ্ছে। খান তালাতের এক আত্মীয়ের বাসায় ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এতে দুই পক্ষের নিকটাত্মীয় উপস্থিত রয়েছেন। তাঁরাও ১০ থেকে ১৫ জন এখানে উপস্থিত রয়েছেন।’

বিজ্ঞাপন

খান তালাত মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। তিনি ওই উপজেলার জয়পুরের তারিকুল ইসলাম খানের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁকে মারধরও করেছিলেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম