চাঁদপুরে ঈদযাত্রাকে নিরাপদ রাখতে প্রস্তুত প্রশাসন

একমাস ফুটপাত দখলমুক্ত করতে চাঁদপুর শহরে থাকবে ম্যাজিস্টিস্ট

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৩, ২০২৫ | ৯:২৯
Link Copied Successfully!
চাঁদপুরে ঈদযাত্রা নিরাপদ রাখতে প্রস্তুতি মুলক সভা করেছে জেলা প্রশাসন -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরে ঈদযাত্রা নিরাপদ রাখতে প্রস্তুতি মুলক সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌ ও সড়ক পথের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের সাথে এই সভা হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সড়ক ও নৌ-পথের দায়িত্বশীল প্রতিনিধিরা।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হচ্ছে ঈদকে সামনে রেখে নৌ-পথে অতিরিক্ত যাত্রী, লঞ্চের ছাদে যাত্রী নেয়া যাবে না। অতিরিক্ত ভাড়া, লঞ্চ শ্রমিকদের আলাদা ড্রেস, পরিবহন চালকদের পর্যাপ্ত ঘুম, যানজট সৃষ্টি না করা। বিপদ সংকেতের উপরে যাত্রী নেয়া হবে না। প্রতি লঞ্চে আনসার নেয়া নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

এছাড়া একমাস ফুটপাত দখলমুক্ত করতে চাঁদপুর শহরে থাকবে ম্যাজিস্টিস্ট বলে জানান জেলা প্রশাসক। দুর্ঘটনা এড়াতে নৌ-পথে রাতের বেলায় স্প্রীড বোর্ড চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

সড়ক পথে কালীবাড়ী মোড়ে, বাবুরহাট, হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়।

প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন নৌ-পুলিশ সুপার মুশফিকুর রহমান,  অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, বিআইডব্লিটিএর উপ-পরিচালক মাহফুজুল আলম সজল, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতিসহ পরিবহন সেক্টরের সংশ্লিষ্ট  নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা