প্রথমবারের মতো ছাত্রদলের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১০, ২০২৫ | ২:৫৫
Link Copied Successfully!

পবিত্র রমজান উপলক্ষ্যে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।এতে কুরআনের হাফেজদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপ ক ‘হিফজুল কুরআন’ এতে সারা দেশের কুরআনের হাফেজরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া গ্রুপ খ ‘কুরআন তেলাওয়াত’ এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার অন্যতম সমন্বয়ক ছাত্রদল নেতা মুফতি জামিল সিদ্দিকী বলেন, আমাদের রেজিষ্ট্রেশন চলবে ১৩ ই মার্চ পর্যন্ত এবং প্রতিযোগিতাটির বাছাই পর্ব আগামী ১৪ ও ১৫ মার্চ প্রতিযোগিদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত রাউন্ড হবে ১৬ মার্চ ঢাকা  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় যেসব পুরস্কার থাকবে: প্রথম পুরস্কার : নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট; দ্বিতীয় পুরস্কার : নগদ ১৫ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট; তৃতীয় পুরস্কার : ১০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট এবং ৪র্থ-১০ স্থান : আকর্ষণীয় গিফট সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট।

রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSedvXw9NOQ1bvLRTFjxkkEx3WnL6yLmHlYrLax47VyYEwfEow/viewform

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা