চাঁদপুর জেলা রোভারের কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৯, ২০২৫ | ২:৫৫
Link Copied Successfully!

বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভার কাউন্সিলের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 ৮ মার্চ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা রোভারের এডহক কমিটির সদস্য-সচিব সহকারী পরিচালক পূরবী সরকার শম্পার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন। সভার শুরুতেই এডহক কমিটির বাস্তবায়িত কার্যাবলির প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন, এডহক কমিটির আয়-ব্যয়ের অডিট রিপোর্ট পেশ ও অনুমোদন করা হয়।

এরপর নতুন নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। আগামি তিন বছরের জন্য পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি থাকবেন।

নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন এ কে এম আব্দুল মান্নান, অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজ, মাসুদুর রহমান, অধ্যক্ষ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, অধ্যক্ষ, মোশারফ হোসেন ,বাবুরহাট কলেজ , মোশারফ হোসেন লিটন অধ্যক্ষ,বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ,সুনির্মল দেউরি, সভাপতি,শেখ নাসিমা ওপেন স্কাউট গ্রুপ।

বিজ্ঞাপন

কমিশনার শোয়াব আহমেদ,অধ্যক্ষ,পুরানবাজার ডিগ্রি কলেজ,কোষাধ্যক্ষ চাঁদপুর সরকারি কলেজের রোভার স্কাউট লিডার সুমন মজুমদার, সম্পাদক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের সহকারী উপাধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার সহকারী অধ্যাপক রোটারিয়ান মো.ফয়সাল আহম্মেদ ফরাজী, যুগ্ম-সম্পাদক মারছুন আহমেদ, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমানউল্লাহ আল হাসান এবং হিলসা সিটি মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ওয়ালিদ হোসেন। রোভার স্কাউট লিডার প্রতিনিধি মুন্সীরহাট কলেজের রোভার স্কাউট লিডার বেলায়েত হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম শাকিল।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সদর দফতর কর্তৃক মনোনীত এডহক কমিটির সদস্য একেএম মুজিবুর রহমান ও রোভার অঞ্চল কর্তৃক মনোনীত এডহক কমিটির সদস্য আবু তাহের।

পরিশেষে নব নির্বাচিত বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন জেলা রোভারের কাউন্সিল সভায় যোগদানের জন্যে উপস্থিত সকল কাউন্সিলরবৃন্দকে এবং অত্যন্ত সুষ্ঠু সুশৃঙ্খল একটি নির্বাচন পরিচালনার জন্যে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনব্যাপি এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা