ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে চাঁদপুরে ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫ | ৫:২১
Link Copied Successfully!
সারাদেশে চলমান ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে চাঁদপুরের সর্বস্তরের সচেতন ছাত্রী সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা রাজশাহীগামী চলন্ত বাসে শিক্ষার্থী ধর্ষণ, গৃহবধূ নির্যাতন, শহীদ মিনারে ফুল দিতে যাওয়া শিশুর ওপর সহিংসতা, তনু হত্যাসহ সারাদেশে ঘটে যাওয়া জানা-অজানা সব ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি শহরের ফয়সাল শপিং কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে ‘নারী নির্যাতন বন্ধ করো’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমরা বিচার চাই’সহ নানা স্লোগান দেন।
এই কর্মসূচির মাধ্যমে সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের শাস্তির দাবি আরও জোরালো করা হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার