দুদক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, যোগাযোগের পরামর্শ মহাপরিচালকের 

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫ | ১১:৩৭
Link Copied Successfully!
দুদক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণায় নেমে এসেছে একটি চক্র। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণায় নেমেছে একটি চক্র। এরই মধ্যে একটি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুদক বলছে, ছয় মাসে প্রতারণার অর্ধশত অভিযোগ এসেছে। তবে এ সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা তাদের। দুদকের মামলা থেকে রেহাই দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে সংস্থার প্রধান কার্যালয়ে যোগাযোগের পরামর্শ মহাপরিচালকের।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে গতি বেড়ে যায়। পতিত সরকার ও তাদের দোসর মিলিয়ে ৫ শতাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে কাজ শুরু করে সংস্থাটি। এরই মধ্যে দায়ের করা হয়েছে দুই শতাধিক মামলা।

এদিকে দুদকের তৎপরতার সাথে সাথে সংস্থাটির নাম ভাঙিয়ে প্রতারণায় সক্রিয় হয়ে ওঠে একটি চক্র। বিশেষ করে রংপুরের পীরগঞ্জ ও মাদারীপুরের পুরোনো প্রতারক চক্র আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। দুদক চেয়ারম্যানের নামে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় পীরগঞ্জের রেজুনুল ইসলামসহ তিনজনকে।

বিজ্ঞাপন

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, দুদক যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান করে, সে ক্ষেত্রে বক্তব্য নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে অফিসে আসতে বলবে। কখনও আপনাকে টেলিফোন করে বলবে না যে- আপনার নামে অভিযোগ এসেছে, আপনি এসে দেখা করেন, এখনই অফিসে আসেন বা আপনার ফাইল পরিচালকের কাছে এখনই চলে যাবে।’

দুদকের মামলা থেকে রেহাই দেওয়ার নামে টাকা দাবি করে থাকে এসব চক্র। যাদের সাথে দুদকের কোনো সম্পর্ক নেই বলে দাবি সংস্থাটির।

মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘কোনো ব্যক্তি যদি প্রতারণ করে ফোনকল করে থাকে তাহলে তার দায়িত্ব হবে নিকটস্থ দুদক কর্মকর্তাদের অবহিত করা। অথবা ১০৬ নম্বরের মাধ্যমে আমাদের জানাতে পারেন।’

বিজ্ঞাপন

এদিকে নিজেদের অন্তত ১২ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে মামলা করা হয়েছে ৪ কর্মকর্তার বিরুদ্ধে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা