চাঁদপুরে গোডাউন থেকে নকল চাল জব্দ, এক লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৫ | ৭:১১
Link Copied Successfully!
মাহে রমজান উপলক্ষে প্রতারক চক্ররা সক্রিয় হয়ে উঠেছে। চাঁদপুর পুরান বাজারে গোডাউনের ভেতর নিম্নমানের কম দামি পোলাউ চাউলের বস্তা খুলে কেমিক্যাল মিশিয়ে নামিদামি ব্র্যান্ডের প্যাকেটে ঢুকিয়ে বাজারে বেশি দামে বিক্রি করে গ্রাহকদের সাথে করছে প্রতারণা।
চাঁদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি সেলিম আখনের গোডাউনে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল চাষী ব্র্যান্ডের পোলাউ চাউল জব্দ করেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে যৌথ ভাবে অভিযান চালিয়ে হাতেনাতে নকল ব্র্যান্ডের পোলাউ চাউল ধরতে সক্ষম হয়। এসময় পুরান বাজার চেম্বার অব কমার্সের সভাপতি সেলিম আখনের ম্যানেজার সঞ্জয় সরকারকে এক লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবু নাঈমের নেতৃত্বে অভিযানে ছিলেন সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর, চাঁদপুর মডেল থানার এসআই ফেরদৌস।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রোজা আসলেই পুরান বাজারের অসাধু মুখোশধারী ব্যবসায়ীরা গোডাউনের ভিতর নিম্নমানের চাউলের বস্তা খুলে সুগন্ধি কেমিক্যাল পাউডার মিশিয়ে তা নামিদামি ব্যান্ডের প্যাকেটে ঢুকিয়ে বেশি দামে বিক্রি করে। অল্প সময়ে এসকল মুখোশধারী ব্যবসায়ীরা অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এ সকল প্রভাবশালী ব্যবসায়ীরা প্রশাসনের সাথে সম্পর্ক করেই অবৈধভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এই বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পুরান বাজারের একটি চাউলের গোডাউনে অভিযান চালানো হয়। এখানে লোকাল চাউল চাষী ব্র্যান্ডের প্যাকেটে ঢুকিয়ে বাজারজাত করার চেষ্টা করছে। সেই চাউলগুলো জব্দ করে ভোক্তা অধিকার আইন অনুসারে এদেরকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়েছে। রমজান উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ীরা এ ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। ভবিষ্যতে যেন এমন প্রতারণা না হয় এবং যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার