চাঁদপুরে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে আদালতের বিচার কার্যক্রম 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৫ | ৪:৩৭
Link Copied Successfully!

এজলাস সংকটে চাঁদপুরে ব্যাহত হচ্ছে আদালতের বিচার কার্যক্রম। একই এজলাসে দুই থেকে তিনজন বিচারক কাজ করেন পালাক্রমে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন নির্মিত না হওয়ায় সংকট প্রকট আকার ধারণ করেছে। ক্রমাগত বাড়ছে মামলারজট।

 

টিনের চালায় বসছে এজলাস। ঝড়-বৃষ্টি উপেক্ষা করতে হয় বাদী-বিবাদীসহ আইনজীবীদের। দেশের বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিশিয়াল ভবন নির্মাণ হয়ে গেলেও চাঁদপুরে হয়নি। চাঁদপুরে আদালতে ২৬জন বিচারকের বিপরীতে ২৬টি এজলাস থাকার কথা থকলেও আছে মাত্র ১৬টি এজলাস । একজন বিচারক এজলাস থেকে নামলে অন্যজন বিচারকার্য পরিচালনার জন্য উঠেন। এতে বিচার কাজ ব্যাহত ও সময়ক্ষেপন হচ্ছে।

বিজ্ঞাপন

 

আইনজীবী ও বিচার প্রার্থীরা বলছেন, সকালে কোর্টে এলে ফিরতে ফিরতে হয় বিকাল আর সন্ধ্যা। এজলাস সংকটে প্রতিনিয়ত তৈরি হচ্ছে মামলারজটও। বেড়েই চলছে দুর্ভোগ।

 

বিজ্ঞাপন

জায়গা নির্ধারিত হওয়ার পরেও ১৬-১৭ বছর স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকার জুডিশিয়াল ভবনটি করেনি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিচারক, আইনজীবী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনেকটা গাদাগাদি আর হট্টগোলের মধ্যে চলছে বিচারিক কাজ। তবে ভবনটি এবার দ্রুত হবে বলে প্রত্যাশা জেলা আইনজীবী সমিতি ও জেলা জজ আদালতের।

 

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহাম্মদ বাবর বেপারী বলেন, সারা বাংলাদেশে যখন জুডিশিয়াল ভবন হয়ে গেলো, চাঁদপুরে জুডিশিয়াল ভবনের জায়গা নির্ধারিত হওয়ার পরেও কেন জুডিশিয়াল ভবনটা হচ্ছে না এই ১৬-১৭ বছর। এটা বুঝে নিতে হবে তৎকালীন ফ্যাসিবাদি সরকারের কারণে জুডিশিয়াল ভবনটি চাঁদপুরে হচ্ছে না।

 

চাঁদপুর জেলা জজ আদালতের পিপি কুহিনুর বেগম বলেন, ভবনটি হয়নি স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের তাদের দ্বন্দ্বের কারণে তারা জনগণের কথাতো তারা ভাবে নাই। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই যে সমস্যা ছিল, সেটা সমাধান হবে এবং জিএম ভবনটা হয়ে যাবে।

 

এদিকে চাহিদা অনুযায়ী প্রকল্পটি পুনরায় মন্ত্রণালয়ে প্রেরণ করে দ্রুত সময়ের মধ্যেই জুডিশিয়াল ভবনটি করা হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

 

তিনি বলেন, একটা প্রকল্প আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সাবমিট করেছি। যদিও এটা এখনও আমাদের পাশ হয়নি। এই প্রকল্পের পেছনে কিছু অবজারভেশন ছিল। আমরা যত দ্রুত সম্ভব এই প্রকল্পটি যেন পাশ করাতে পারি। জিজাইয়ার অনুযায়ী আমরা হয়তো প্রকল্পটি পুনরায় প্রেরণ করবো। আশা করি দ্রুত সময়ের মধ্যেই আমরা প্রকল্পটি আলোর মুখ দেখবে।

 

চাঁদপুরের আদালতে সব মিলিয়ে বিচারাধীন মামলা রয়েছে প্রায় ৪৩ হাজার। আলাদাতে এজলাস সংকট নিরসন হলে দ্রুত মামলা নিষ্পত্তি হবে বলে প্রত্যাশা আইনজীবী ও সংশ্লিষ্টদের।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি