চাঁদপুরে বহুমুখী পাটজাত পণ্যের তৈরী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৯, ২০২৫ | ১০:২২
Link Copied Successfully!

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরী বিষয়ক ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি রোববার সকালে শহরের কাজী নজরুল ইসলাম সড়কের চাঁদপুর মহিলা সংসদ মিনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) আয়োজনে এবং চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নারী  অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মনিরা আক্তার, ট্রেজারার জাহিন আক্তার, পরিচালক জোহরা আনোয়ার হীরা এবং  বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের প্রশিক্ষক কাজী আশরাফুল হক।

চেম্বারের সভাপতি বলেন, চাঁদপুরে অসংখ্য মেধাবী  নারী আছে যারা  নিজের অঙনে থেকেও  যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হতে পারে। তাদের জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ। আমরা উইমেন চেম্বারের পক্ষ থেকে সে সব নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাঁদের যোগ্যতাকে কাজে লাগাতে চাই। আমরা চাই নারীরা তাদের যোগ্যতা নিয়ে নিজের পায়ে দাঁড়াক। আমরা আগামীতে আরো ক্লাস্টার বেইজ প্রশিক্ষণ দিব। আমরা চাই প্রতিটি ঘর হবে একটি কুটির শিল্প কারখানা। আগামীতে দেশ বিদেশ থেকে এসব কুটিরশিল্প দেখতে মানুষ চাঁদপুরে আসবে। তিনি আরো বলেন, দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে‌। যার অংশ হিসেবে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে দেশব্যাপী নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদেরও এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।
জাহিন আক্তার বলেন, আমাদের দেশে মেয়েরা পাট সামগ্রী দিয়ে নানা সৃজনশীল পণ্য উৎপাদন করে থাকে, যা বিদেশে রপ্তানি করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা পাটজাতো পণ্য তৈরিতে দক্ষতা অর্জন করতে পারবেন। যা প্রশিক্ষণ শেষে আপনাদের উদ্যোক্তা হতে সহায়ক ভূমিকা রাখবে। আগামী বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপ্তি হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা