ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১২ জলদস্যু আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২৫ | ৭:০৪
Link Copied Successfully!

চট্টগ্রামের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে ডাকাতির প্রস্তুতিকালে ১২ জন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার রাত ১২টায় উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রিদোয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯) ও নূর মোহাম্মদ (৫১)। এদের সবাই মহেশখালী ও বাঁশখালীর বাসিন্দা।

বিজ্ঞাপন

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে একটি ডাকাত দলের ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খাটখালি নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দেখতে পায় কোস্ট গার্ড। পরে তারা বোটটিকে থামানোর সংকেত দেন। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাত দল। পরে ঘণ্টাখানেক ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হন কোস্টগার্ড সদস্যরা। এ সময় ১২ জনকে আটক করা হয়। বোটে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ৫টি ছুরি, চাপাতি ৬টি, শাবল ৫টি ও ২টি হাতুড়ি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখার হালদার জানান, আটক ১২ জলদস্যু অবৈধ অস্ত্র ও বিভিন্ন মালামালসহ বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা