
লেখকেদের মিলনমেলায় সাহিত্য সম্মেলন
চাঁদপুরে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৭ লেখক


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন। এবারের সাহিত্য সম্মেলনে দেশবরেণ্য ৭জন লেখককে তাদের সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে কবিতা, কথাসাহিত্য এবং প্রবন্ধ ও গবেষণায় ২০২৩ সালের জন্য চারজন এবং ২০২৪ সালের জন্য তিনজনকে এই পুরস্কার প্রদান করা হয়। ২০২৩ সালে পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য চারজন গুণি লেখক হলেন, প্রবন্ধ ও গবেষণায় সুমনকুমার দাশ, কথাসাহিত্যে রুমা মোদক, কবিতায় মাহমুদ কামাল ও জুনান নাশিত। ২০২৪ সালে পুরস্কারপ্রাপ্ত তিন লেখক হলেন, কবিতায় শাহ বুলবুল, কথাসাহিত্যে নাহিদা নাহিদ, প্রবন্ধ ও গবেষণায় শামস আলদীন।
সম্মেলনে সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মারক প্রবন্ধ উপস্থাপন করেন, প্রাবন্ধিক ও গবেষক ড. সরকার আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, শিশুসাহিত্যিক আহমেদ রিয়াজ।


মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা রাখেন, (কবিতায়) কবি ও গল্পকার ইলিয়াস ফারুকী, (কথাসাহিত্যে) কবি, গল্পকার ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, (প্রবন্ধ ও গবেষণায়) কবি, লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।
প্রধান অতিথির বক্তব্য চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুর হচ্ছে শিল্প সাহিত্যের উর্বর ভূমি। অন্যান্য জেলার তুলনায় এই জেলার সাহিত্যের কার্যক্রম অনেক বেশি হয়ে থাকে। সাহিত্য মঞ্চের এই সম্মেলনটি একটি পরিপাটি আয়োজন। শিল্পসাহিত্যের প্রসারে এরকম আয়োজন সারাদেশে ছড়িয়ে পড়া দরকার।
এর আগে, সাহিত্য একাডেমীর সামনে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে সাহিত্য সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। পরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন মধ্যদিয়ে সাহিত্য সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়। আয়োজনটি বৈচিত্র্য আনতে গতবারের মত এবারও অনুষ্ঠানটি কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। আলাদা আলাদা পর্বে স্থানীয় এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত বরেণ্য শব্দশিল্পীরা কবিতা, গল্প, শিল্পআড্ডাসহ শিল্প-সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও কথা বলেন।
এসময় ঢাকা ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এবং স্থানীয় শতাধিক লেখক উপস্থিত ছিলেন।

























