চাঁদপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৬ সাংবাদিক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৫ | ১১:০৭
Link Copied Successfully!
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের কাছ থেকে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজিত অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার-২০২৪ গ্রহণ করছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু। -- পপুলার বিডিনিউজ

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রথমবারের মতো এ আয়োজনে বিচারকদের বিবেচনায় অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার-২০২৪ পেয়েছেন ছয় সাংবাদিক।

৮ জানুয়ারি বুধবার রাতে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন বিজয়ী সাংবাদিককে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন, স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য মোহাম্মদ হাবীব উল্যাহ , জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের ও চ্যানেল টোয়ান্টিফোরের জেলা প্রতিনিধি আল ইমরান শোভন,
স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এম ফরিদুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর প্রেসক্লাবের এমন আয়োজন সাংবাদিকদের উৎসাহিত করার জন্য প্রতি বছর ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
তিনি বলেন, যারা অন্যায় করে, তারা সাংবাদিকদের ভয় পায়। আর যারা অন্যায় করে না তারা ভয় পায় না।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও জামায়াতে ইসলামী চাঁদপুর
জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ আরো অনেকেই।

বিজ্ঞাপন

প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় অতিথিবৃন্দ।

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা