চাঁদপুর জেলা বিএনপির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ, ভুল স্বীকার করে অভিযোগকারীর সংবাদ সম্মেলন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২৪ | ৬:২৭
Link Copied Successfully!
রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে চাঁদপুরে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নামে সম্পত্তির দখলের মিথ্যা ও ভুল অভিযোগ করেছেন বলে সংবাদ সম্মেলন করেছেন অভিযোগকারী মীর আহমদ আলী। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইব্রাহিম কাজী জুয়েলের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি এ অভিযোগ করেছেন। ৫ আগস্টের পর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত নেতা ইব্রাহিম কাজী জুয়েলের কিছু লোক বিভিন্নভাবে মীর আহমেদ আলী ও তার পরিবারকে প্ররোচিত করে। তারা ভুক্তভোগী পরিবারকে ভুল বুঝায় যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় কার্যালয়ের জন্য তাদের সম্পত্তি দখল করতে চায়।

 

এ সময় পরিবারটি সম্পত্তি রক্ষায় কোন কিছু যাচাই বাছাই না করেই তাদের দিকনির্দেশনায় মানববন্ধনসহ বিভিন্ন অভিযোগ করেন। পরে তিনি বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পারেন। তার অনিচ্ছাকৃত ভুলের জন্য বিএনপি ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা